Most Read Jobs Site in Bangladesh

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার ফল, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ৫১৭৮ জন

সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষার ফলাফল ২০২২ : সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন), স্থায়ী রাজস্ব এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে । সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে ৪৬৩টি শূন্য পদ রয়েছে। সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৫১৭৮ জন।

সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষার ফলাফল

সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন), স্থায়ী রাজস্ব পদে জনবল নিয়োগের জন্য বিগত ০৯/০৭/২০১৮ তারিখে ৪১.০১.০০০০.০০৯.১১.022.19- ৫৭৭ নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক গত ২১/১০/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সংযুক্ত তালিকায় বর্ণিত রোলনম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ, সময় ও স্থান তাঁদের স্ব স্ব মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময়সূচি সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট www.dss.gov.bd এ যথাসময়ে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের  রোলনম্বর সমাজসেবা অধিদফতরের এই লিংকের মাধ্যমে জানা যাবে

See also  কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Computer Operator Job Circular 2022
Source http://dss.portal.gov.bd/