Most Read Jobs Site in Bangladesh

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Adamjee Cantonment College HSC Admission Circular 2022-2023

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ :  ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাংলা মাধ্যম ও ENGLISH VERSION এ ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। আদমজী ক্যান্টনমেন্টে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞপ্তিটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয় । Adamjee Cantonment College HSC Admission Circular 2023 -এর আলোকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এইচএসসি ভর্তি ২০২৩ সার্কুলার প্রয়োজনীয় তথ্য এখানে তুলে ধরা হলো ।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ – Class XI Admission 2023

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তির যোগ্যতা

বিভাগ অসামরিক ও অন্যান্য কোটাভুক্ত অন্যান্য সেনাবাহিনী ও সেনাবাহিনীতে ঢাকায় কর্মরত প্রতিরক্ষা খাতভুক্ত এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তান (SQ কোটা)
বিজ্ঞান (বাংলা ও ইংরেজি ভার্সন) 5.00 সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী
ব্যবসায় শিক্ষা (বাংলা ও ইংরেজি ভার্সন) 4.75 সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী
মানবিক (বাংলা মাধ্যম) 4.75 সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী
Adamjee Cantonment College HSC Admission Circular 2023

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023

আবেদন প্রক্রিয়া: www.xiclassadmission.gov.bd -এ Apply Online এ Click করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। তবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ -এ ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অবশ্যই আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে ১ অবস্থানে নম্বরে রাখতে হবে।

Adamjee Cantonment College HSC Admission 2023

SO কোটায় আবেদন করার নিয়মাবলি: সেনাবাহিনীতে কর্মরত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, ঢাকায় কর্মরত MES (Army) ও প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান SQ কোটায় আবেদন করতে পারবে।

কোটার যথার্থতা নিশ্চিত/সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার জন্য ০৮ হতে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে accsq.vortibd.com লিংকে অথবা কলেজের ওয়েবসাইট www.acc.edu.bd -এ SQ Online Application এর নির্ধারিত বাটনে ক্লিক করে Special Quota (SQ) Application Form যথাযথভাবে পূরণ করে কর্মরত ইউনিট/প্রতিষ্ঠান প্রধান/অধিনায়কের প্রত্যয়নপত্র/ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে CORO/Record’s Certificate কিন্ডার রোলসহ (সন্তান বিবরণী) চাকরি অবসানের প্রত্যয়নপত্র/অবসরভাতা প্রদান আদেশের (পিপিও) সত্যায়িত কপি অনলাইনে Submit করতে হবে।

See also  ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি

বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়সূচি : ০৮ ডিসেম্বর ২০২২ হতে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ।
নিশ্চায়ন: ফলাফল প্রকাশের পর নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল হয়ে যাবে।
ভর্তির সময়সীমা: ২২ জানুয়ারি ২০২৩ হতে ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
ভর্তি কার্যক্রম: ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি তথ্য

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য নিয়মাবলি কলেজের ওয়েবসাইট www.acc.edu.bd ও নোটিশ বোর্ড থেকে জানা যাবে। এছাড়াও নিম্নোক্ত মোবাইল নম্বরসমূহে যোগাযোগের মাধ্যমে আগামী ০৮ ডিসেম্বর ২০২২ হতে ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সকাল ৯.০০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত (শুক্র ও সরকারি ছুটির দিন ব্যতীত) প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
 
মোবাইল: ০১৭৬৯০৫৯৮৬৭, ০১৭৬৯০৫৯৮৬৮, ০১৭৬৯০৫৯৮৬৯, ০১৭৬৯০৫৯৮৭০ ।
বিঃদ্রঃ অত্র কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় বাসস্থান ও যাতায়াতের বন্দোবস্ত করতে হবে।
 
Source বাংলাদেশ প্রতিদিন