অডিটর পদে লিখিত পরীক্ষার তারিখ : বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিসহ অন্যান্য অডিট অধিদপ্তরগুলোর অডিটরের (গ্রেড-১১) ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪ হাজার ৮৩৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অডিটর পদে লিখিত পরীক্ষার তারিখ
সিএজি কার্যালয় ও এর অধীন ফিমাসহ অন্যান্য অডিট অধিদপ্তর সমূহের অডিটর (১১তম গ্রেড) এর ৩০৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে বিগত ২২/১০/২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত MCQ প্রিলিমিনারি পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সুচি এবং পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২২/১০/২০২১ তারিখে অনুষ্ঠিত MCQ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে ৪৮৩৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ রােজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। |
অডিটর পদে লিখিত পরীক্ষার সময়সূচি
পরীক্ষা কেন্দ্রের নাম : ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা-১২০৫
প্রারম্ভ রােল: (১১০০০০০১১)
শেষ রােল: (১১০২৪৯৫৪৯)
মােট প্রার্থী সংখ্যা: ৪৮৩৪ জন ।
লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নামে নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। MCQ পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত ও মৌখিত পরীক্ষায় ব্যবহৃত হবে। কাজেই MCQ পরীক্ষার জন্য অনলাইনে গৃহীত প্রবেশপত্রসহ প্রত্যেক প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্রে মুদ্রিত নির্দেশনা পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে/চুরি হয়ে গেলে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের ওয়েবসাইট (www.cag.org.bd) এবং টেলিটকের ওয়েবসাইট : http://ocag.teletalk.com.bd হতে পুনরায় ডাউনলােড করতে পারবেন।
অডিট অধিদপ্তরগুলোর অডিটরের পদের লিখিত পরিক্ষা
পরীক্ষার্থীগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার সুবিধার্থে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোন প্রার্থী পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
অডিটর পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এখানে।
প্রবেশপত্র ব্যতীত অন্য কোন ধরনের কাগজপত্র, বই-পুস্তক, মানিব্যাগ, স্মার্ট ওয়াচ, মােবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোন ইলেক্ট্রনিক যােগাযােগযন্ত্র ইত্যাদি সামগ্রী পরীক্ষা কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
“মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং সরকার কর্তৃক ঘােষিত কোভিড-১৯ সংক্রান্ত সকল স্বাস্থ্য সুরক্ষা | বিধি মেনে চলতে হবে।
- Pune IT Company News: 700 Employees Affected by Sudden Startup Shutdown
- DSS Job Circular 2026 | সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বোয়েসেল বিদেশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সকল দেশের নতুন বোয়েসেল সার্কুলার ও আবেদনের নিয়ম
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২৬ – Saptahik Chakrir Khobor Potrika 2026
- All Here Job com: Is It a Real Job Website or Just an Information Platform?