Most Read Jobs Site in Bangladesh

রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে নিয়ােগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার ফলাফল : Railway Assistant Station Master Result 2022

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার ফলাফল : Railway Assistant Station Master Result 2022 বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শূন্য পদে নিয়ােগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে । সহকারী স্টেশন মাস্টার পদে ৫৮৭ জন প্রার্থীকে  চুড়ান্তভাবে  মনোনীত করা হয়েছে ।

সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার ফলাফল

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়ােগের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত নিয়ােগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে নিম্নে বর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী চূড়ান্ত ফলাফল প্রকাশ ।

প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের এই শর্তে সুপারিশ করছে যে, নিয়ােগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়ােগ প্রদান করবে।

রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার রেজাল্ট ২০২২

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোন যােগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযােগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য করা হবে।

তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সােপর্দ করা হবে। চাকুরিতে নিয়ােগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সহকারী স্টেশন মাস্টার দে  স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য ঘােষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়ােগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়ােগ প্রদান করা হবে।

প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযােগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধনের ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

See also  কর কমিশনারের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Rajshahi Taxes Zone job 2022

Railway Assistant Station Master Result 2022

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শূণ্য পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখতে এই লিংকে ক্লিক করুন।

চাকরির খবর : অষ্টম শ্রেণি পাসে চাকরি দিবে, দেশবন্ধু গ্রুপ
Source railway.gov.bd