Most Read Jobs Site in Bangladesh

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানীতে চাকরির সুযোগ

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Texmart Trading Company job circular 2023

Texmart Trading Company job circular 2023: Texmart Trading Company Ltd. (concern of Giant Group) is one of the leading fashion brand retailer in Bangladesh with brand like Texmart, Occult, and Rave for Mens and Womens.

ক্যাটাগরি : একাউন্টিং / হিসাব রক্ষন / ফিনান্স

কর্মস্থল : উত্তরা এবং যমুনা ফিউচার পার্ক, ঢাকা।

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরির দায়িত্বসমূহ:

  • ১. ক্যাশ কাউন্টারে বসে পণ্য স্ক্যানিং করে সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে হবে এবং ক্যাশের সম্পূর্ন দায়ভার নিতে হবে।
  • ২. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং নগদ লেনদেন পরিচালনা করতে হবে।
  • ৩. গ্রাহকের বিল প্রস্তুত করে অবশ্যই রসিদ প্রদান করতে হবে এবং কাউন্টার স্লিপ জমা রাখতে হবে।
  • ৪. গ্রাহকের চাহিদা অনুযায়ী শো-রুমের ম্যানেজার এবং বিক্রয়কর্মীদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
  • ৫. দৈনিক বিক্রয়ের হিসাব করে শোরুম বন্ধের আগে রিপোর্ট আকারে শো-রুমের ম্যানেজারের কাছে ক্যাশ বুঝিয়ে দিতে হবে এবং সেই রিপোর্ট উধ্বতন কর্মকর্তা বরাবর ইমেইল করতে হবে।
  • ৬. দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট প্রদান করতে হবে।
  • ৭. কোম্পানীর হিসাব বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং শো-রুমের ক্যাশ সংক্রান্ত সঠিক তথ্য আদান প্রদান করতে হবে।

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি 2023

চাকরির ধরন: ফুল টাইম।

পদ সংখ্যা: ৫ জন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

বয়স: ২৪ থেকে ৩০ বছর।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:

১. প্রার্থীকে অবশ্যই ০২ থেকে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীকে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে।

See also  নৌবাহিনীতে চাকরি, আবেদন ফি ৭০০/-

৩. কম্পিউটার চালানো জানতে হবে, বিশেষ করে এম এস এক্সেল সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।

৪. প্রার্থী উত্তরা, বাড্ডা, গুলশান অথবা তার আশে পাশের এলাকায় বসবাসরত হলে ভালো হয়।

বেতন: ১৪০০০ – ১৫০০০ টাকা (মাসিক)।

Texmart Trading Co. Ltd. Job Circular 2023

কোম্পানীর সুযোগ সুবিধাদি:

১. আকর্ষনীয় ইনসেনটিভ প্রদান।
২. কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

*ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে।

প্রকাশ তারিখ: ৪ ফেব্রুয়ারী ২০২৩।
আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৩।

এই কোম্পানির অন্যান্য সব চাকরি দেখুন

Source bdjobs.com