Most Read Jobs Site in Bangladesh

সিজিএ ‘জুনিয়র অডিটর’ পদে সাময়িকভাবে নির্বাচিত ৪৫৭ জন

Office of the Comptroller and Auditor General Job Circular

জুনিয়র অডিটর সাময়িকভাবে উত্তীর্ণদের তালিকা : হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১৬তম গ্রেডভুক্ত জুনিয়র অডিটর এর শূণ্য পদে জনবল নিয়ােগের লক্ষ্যে অনুষ্ঠিত ২২ জুলাই, ২০২২ তারিখে লিখিত পরীক্ষা ও পরবর্তীতে ২২-০৮-২০২২ হতে ২৯-০৯-২০২২ তারিখ পর্যন্ত গৃহীত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নলিখিত প্রার্থীগণকে সাময়িকভাবে উত্তীর্ণদের তালিকা ঘােষণা করেছে হিসাব মহানিয়ন্ত্রক-এর কার্যালয়।

Click Here to Get All Job Notifications in Bangladesh: ইউনিয়ন সমাজকর্মী পদের সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড শুরু

সাময়িকভাবে নির্বাচিত পরীক্ষার্থীগণকে জুনিয়র অডিটর পদে যােগদানের সময়সূচি যথাসময়ে জানানাে হবে। এতদ্ব্যতীত এ বিষয়ে বিস্তারিত তথ্য সিজিএ কার্যালয়ের ওয়েব সাইটে (www.cga.gov.bd) পাওয়া যাবে।

জুনিয়র অডিটর পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীগণকে আগামী ১৯/১০/২০২২ খ্রি. তারিখ হতে ০২/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৮.০০ টা হতে বিকাল ৩.০০ টা পর্যন্ত) হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রশাসন-২ শাখায় যােগদানের জন্য অনুরােধ করা হয়েছে।

সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীগণের নিয়ােগপত্র ডাকযােগে স্থায়ী ঠিকানা বরাবর প্রেরণ করা হবে। তবে প্রয়ােজনে যােগদানের নিমিত্ত নিয়ােগপত্রের ডুপ্লিকেট কপি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে।

সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীগণের যােগদান সংক্রান্ত তথ্যাদি ও নির্দেশনা সিজিএ কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জুনিয়র অডিটর পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই লিংকের মাধ্যমে জানা যাবে।

BD Job Circular 2022 Govt Jobs, Bank Jobs, Private Jobs, Company Jobs, NGO Jobs, Click Here to Get All Job Notifications in Bangladesh: পদোন্নতি পেলেন ৬৯ জন সহকারী পুলিশ সুপার
See also  গ্যাস ফিল্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | Gas Fields Job Circular 2021
Source http://www.cga.gov.bd/