Most Read Jobs Site in Bangladesh

আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় চাকরি খবর

আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় চাকরি ২০২২: বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাংলাদেশ অফিসের জন্য লোকবল নিয়োগের লক্ষ্যে সংস্থাটি (অর্ডিনেশন) পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে । সংস্থাটি বাংলাদেশে ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (হেলথ কো–অর্ডিনেশন) পদে কর্মী নেবে। আপনি যদি (হেলথ কো–অর্ডিনেশন) পদে নিজেকে যোগ্য মনে করেন তাহলে আজই আবেদন করুন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় চাকরি ২০২২

পদের নাম: ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (হেলথ কো-অর্ডিনেশন)
পদের সংখ্যা: অনির্ধারিত
বিভাগ: মাইগ্রেশন হেলথ
অভিজ্ঞতা ও যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, পাবলিত হেলথ, ডেভেলপমেন্ট স্টাডিজ, হেলথ ইকোনমিকস, বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাজেট ড্রাফটিং, রিসার্চ, রিপোর্ট রাইটিং, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লিয়াজোঁর কাজের অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য চাকরির অভিজ্ঞতা তিন বছর। হেলথ প্রোগ্রামস অ্যান্ড প্রোটোকলস ইভাল্যুশনে অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় চাকরি 2022

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ছয় মাস)
কর্মস্থল: কক্সবাজার

চাকরির খবর ২০২২

আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই রেফারেন্স কোড নম্বর (SVN-09/2022/S – BD1), আবেদনপত্র বা কভার লেটার, সিভি, পারসোনাল হিস্ট্রি ফরম ও সদ্য তোলা ছবির স্ক্যান কপি dhakajobs@iom.int ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে। পারসোনাল হিস্ট্রি ফরম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত সব তথ্য এই ওয়েইলিংকে গিয়ে জানতে পারবেন।

আবেদনের সময়সীমা: ৫ এপ্রিল ২০২২ তারিখ |

নেত্রকোনা জেলা জজ কার্যালয়ে ৪ পদে ১০ জনের চাকরি

See also  স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Square Pharmaceuticals Job 2022
Source দৈনিক প্রথম আলো
Via সেরাজবস ডট কম