বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ : বাংলাদেশ রেলওয়ের শূন্য পদ পূরণের লক্ষ্যে গার্ড গ্রেড-২ এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের (এমসিকিউ) বাছাই পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব হয়েছে, গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরুর পর অর্থাৎ সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।
প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীরা উত্তরপত্রে নিজ নাম, পিতার নাম, নিজ জেলা, রেজিস্ট্রেশন নম্বর এবং পদের নাম কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকের নির্দেশনামতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন।
পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে যেমন: সেট-১, সেট-২, সেট-৩, সেট-৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাঁকে অনুরূপ বা একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তর দেওয়া শুরু করবেন।
পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থী নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। পরীক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন না।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর, নামের পাশে তাঁর ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। মিল না থাকলে উক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক বা যোগাযোগ ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা গয়না বা অলংকার জাতীয় কিছু ব্যবহার করবেন না। পরীক্ষার হলে ক্রেডিট কার্ড/ ব্যাংক কার্ড সদৃশ কোনো কিছু বহন করা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধঘোষিত সামগ্রী পাওয়া গেলে, তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে। উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Job Notice – বাংলাদেশ রেলওয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড লাগালে তাঁর প্রার্থিতা বাতিল হবে। এ পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ৭০। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। পরীক্ষার জন্য পূর্ণ সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের ১৩ জুনের মধ্যে (অফিস চলাকালে) শ্রুতিলেখকের জন্য বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এমঅ্যান্ডসিপি) রেলভবন, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে থেকে শ্রুতিলেখক দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ৮ জুন বিকেল চারটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
রেলওয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল
প্রার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই মাস্ক পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। গার্ড গ্রেড-২ এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি ও আসনবিন্যাস এই লিংকে দেখা যাবে।
- Pune IT Company News: 700 Employees Affected by Sudden Startup Shutdown
- DSS Job Circular 2026 | সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বোয়েসেল বিদেশি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সকল দেশের নতুন বোয়েসেল সার্কুলার ও আবেদনের নিয়ম
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২৬ – Saptahik Chakrir Khobor Potrika 2026
- All Here Job com: Is It a Real Job Website or Just an Information Platform?